কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতের পাশে টুইটার - The News Lion

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতের পাশে টুইটার

 


দি নিউজ লায়ন;  কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতের পাশে টুইটার, সাহায্য করলেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার। সংস্থার সিইও জ্যাক প্যাট্রিক ডোরসি সোমবার টুইট করে একথা জানান। তিনি বলেন, আর্থিক সাহায্যের পুরোটাই তিনটি স্বেচ্ছাসেবী সংস্থাকে (NGO) দেওয়া হবে। এক সংস্থাকে ১০ মিলিয়ন মার্কিন ডলার ও বাকি দুই সংস্থার এক একটিকে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে। 


সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে,'টুইটারের এই অনুদান জীবনদায়ী সরঞ্জাম কেনার জন্য ব্যবহৃত হবে। ঐ টাকা দিয়ে অক্সিজেন কনসেনট্রেটর, ভেন্টিলেটর, বাই PAP, CPAP মেশিন কিনে তা সরকারি হাসপাতাল ও কোভিড-১৯ কেয়ার সেন্টার ও হাসপাতালগুলিতে বিতরণ করা হবে।' এমন কি প্রত্যন্ত এলাকাতেও বিভিন্ন মেডিকেল সরঞ্জাম কিনে পৌঁছে দেবেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.